জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় পিকআপ ভ্যানসহ ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

মোঃ আসাদুল্লাহ , কুমিল্লা,হোমনা 


কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ মোঃ সুজন (২০) নামের এক মাদক কারবারি কে আটক করেছে  থানা পুলিশ। আটককৃত সুজন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

সোমবার (২৫ আগস্ট) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে এসআই জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি হলুদ রঙের টাটা পিকআপ মাদক নিয়ে ছিনাইয়া এলাকা দিয়ে মেঘনা হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে পুলিশ তার পথরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে চালক সুজন পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পিছু ধাওয়া করে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে তল্লাশি করে পিকআপটির পেছনে মাছের ড্রামের ভেতর থেকে ৮টি প্যাকেট থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং  গাড়িটিকে জব্দ করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান ও চালক সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

1

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

2

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

3

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

4

জঙ্গি হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যার ২০ তম বছরে শোক শ্র

5

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

6

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

7

ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

8

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

9

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের

10

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

11

পটুয়াখালীতে ডিসেম্বর মাসের জেলা আ/ইনশৃ/ঙ্খলা কমিটির সভা অনু

12

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

13

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

14

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

15

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

16

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

17

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

18

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

19

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

20