জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

মোঃফরমান উল্লাহ 



কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে হাড় কাঁপানো শীতে।

 আজ সোমবার (২৯ ডিসেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার হাওর অধ্যুষিত নিকলী উপজেলায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকালে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল রোববারও (২৮ ডিসেম্বর) নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

জনজীবনে শীতের প্রভাব
আজ সোমবার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, সারা দেশের মধ্যে নিকলী উপজেলাতেই তাপমাত্রা ছিল সর্বনিম্ন। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নিকলী ও এর পার্শ্ববর্তী কুলিয়ারচরসহ জেলার বিভিন্ন উপজেলায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
ঘন কুয়াশার কারণে দিনের বেলায় ও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে



ঘন কুয়াশা এবং শীতের  তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ। কাজ না পেয়ে অনেক দিনমজুর মানবেতর জীবনযাপন করছেন। 
 স্থানীয় বাসিন্দারা জানান, “ঠান্ডার তীব্রতায় হাত-পা অবশ হয়ে আসে, মাঠে কাজে যাওয়া যাচ্ছে না। 

শ্রমজীবী মানুষের পাশাপাশি শিশু ও বৃদ্ধরা শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে হাওর এলাকার খোলা পরিবেশে হিমেল হাওয়ার কারণে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে গেছে।

 স্থানীয়রা এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণের জোর দাবি জানিয়েছেন।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, যা জনদুর্ভোগ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

1

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

2

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

3

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

4

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

5

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

6

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

7

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

8

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

9

সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

10

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

11

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

12

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

13

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

14

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

15

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

16

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

17

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

18

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

19

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

20