আহমদ সাঈদ
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

চট্টগ্রামের হাটহাজারীতে রাশেদা আক্তার বাচু (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাচু একই এলাকার মৃত সিদ্দিক আহমেদের কন্যা। তার দুই মেয়ে ও এক পুত্রসন্তান রয়েছে।
শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং রাশেদা আক্তার বাচুর মরদেহ উদ্ধার করে।
মরদেহটি উদ্ধারকালে তার মাথায় জখমের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী গুরা মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

1

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

2

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

3

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছ

4

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

5

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

6

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

7

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

8

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

9

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

10

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

11

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

12

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

13

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

14

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

15

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

16

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

17

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

18

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

20