জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মোচন

 ইব্রাহিম বাদশা

চট্টগ্রামের মিরসরাইয়ে টেকসই উন্নয়ন ও আগামীর সমৃদ্ধ জনপদ গড়ার প্রত্যয়ে "স্মার্ট মিরসরাই বিনির্মাণে সমস্যা, সম্ভাবনা ও করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভা এবং একইসঙ্গে সংগঠনের ২০২৬ সালের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম এবং জাতীয় পার্টির প্রার্থী শাহাদাত হোসেন।

আলোচনা সভায় বক্তারা মিরসরাইয়ের বর্তমান অবকাঠামো, কৃষি, শিল্প ও পর্যটন খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, মিরসরাইকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা তাদের বক্তব্যে নির্বাচিত হওয়ার পর মিরসরাইয়ের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও টেকসই উন্নয়নের রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী, চাকসু’র সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, লায়ন আবু তাহের এবং মিরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, বর্তমান আহ্বায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল হাসান লিটন ও বিএনপি নেতা জাহিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মিলিতভাবে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের নববর্ষের ক্যালেন্ডার উন্মোচন করেন।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

1

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

2

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

3

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

4

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

5

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

6

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

7

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

8

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

9

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

10

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

11

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

12

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

13

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

14

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

15

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

16

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

18

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

19

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

20