জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে মাদ্রাসা শিক্ষককে ‘চোর’ অপবাদ দিয়ে ফেসবুক পোস্ট

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী সিনিয়র মৌলভী মাওলানা নিজাম উদ্দিনকে চোর অপবাদ দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে মাদ্রাসার সামনের সড়কে অনুষ্ঠিত প্রায় আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা অংশ নেয়। এসময় তারা “আউয়ালের বিচার চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, সেনবাগের কথিত সাংবাদিক আউয়াল তার ফেসবুক আইডি থেকে মাওলানা নিজাম উদ্দিনকে উদ্দেশ্য করে “দিনদুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন কাদরা হামিদিয়া মাদ্রাসার শিক্ষক নিজাম উদ্দিন” শিরোনামে একটি মানহানিকর পোস্ট দেন।

ভুক্তভোগী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে ক্লাস চলাকালে তিনি জানতে পারেন, কিছু শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে আউয়ালের ঘরে অবস্থান করছে। পরে তিনি সহকর্মীকে নিয়ে সেখানে গেলে আউয়ালের ছেলে আকরাম নিঝুম তাকে ও অন্য শিক্ষককে অশালীন আচরণ ও শারীরিকভাবে ধাক্কা দেন। ফেরার পথে আউয়ালের স্ত্রীও গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পরপরই আউয়াল ওই মানহানিকর ফেসবুক পোস্ট দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নিন্দার জন্ম দেয়। শত শত মানুষ মন্তব্য করে ওই পোস্টের প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার, শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলেন, একজন সম্মানিত আলেমকে অপমান ও মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করার এ ঘটনা শিক্ষাঙ্গনের মর্যাদাকে কলঙ্কিত করেছে। তারা অবিলম্বে আউয়াল ও তার ছেলে নিঝুমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

1

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

2

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

3

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

4

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

5

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

6

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

7

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

8

ফুল বাড়িতে ২৯ বিজিবি কর্তৃক লাখ টাকার অবৈধ মালামাল আটক

9

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

10

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

11

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

12

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

13

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃ

14

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

15

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

16

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

17

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

18

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

19

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

20