জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নিজসেনবাগ পূর্ব পাড়ায় পরিবারের অনুপস্থিতিতে প্রবাসীর বসতঘরে দুর্বৃত্তদের চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে দরজার কড়া কেটে ঘরে প্রবেশ করে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী প্রবাসী আবু তাহেরের স্ত্রী শাহিন সুলতানা জানান, পারিবারিক সমস্যার কারণে ওই রাতে পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। রবিবার দুপুরে ননদ খালেদা আক্তারের স্বামী নাছির উদ্দিন পাশের জমিতে ধান দেখা শেষে বাড়িতে এসে ফ্রিজ থেকে মাংস নিতে যান। এসময় তিনি দুইটি ঘরের দরজার কড়া কাটা দেখতে পান এবং ঘরের ভেতর এলোমেলো অবস্থার বিষয়টি টের পান। পরে পরিবারের অন্য সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে চুরির ঘটনা নিশ্চিত হন।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা দুইটি আলমিরা ভেঙে নগদ ৩০ হাজার টাকা, ১২টি বিদেশী কম্বল, মূল্যবান গৃহস্থালি সামগ্রী, ৩টি সেচ মোটর, ফ্রিজের মাংস, খাদ্যসামগ্রীসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার পর পরিবারে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

1

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

2

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

4

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

5

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

6

দুর্গাহাটা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ

7

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

8

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

9

মহান বিজয়ের মাস শুরু

10

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

11

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

12

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

13

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

14

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

15

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

16

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

17

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

18

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

19

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

20