জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মনির আহমদ আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের উদ্যোগে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১টায় লোহাগাড়া গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সভায় লোহাগাড়ায় কর্মরত প্রিন্টঅনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভার মূল লক্ষ্য ছিল একটি অবাধসুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে করণীয় নির্ধারণগণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকাদায়িত্ব এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে খোলামেলা আলোচনা। সভায় বক্তারা বলেনএকটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টিনির্বাচনকালীন অনিয়ম তুলে ধরা এবং জনগণের সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এ সময় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেনতিনি সবসময় সাংবাদিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করেন। একটি গ্রহণযোগ্য নির্বাচন সাংবাদিকদের সক্রিয়স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা ছাড়া সম্ভব নয় উল্লেখ করে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেনপারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নির্বাচনী মিডিয়া কো-অর্ডিনেটর মোঃ ফৌজুল কবির ফজলু সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরীচট্টগ্রাম দঃ জেলা বিএনপি’র সাবেক সদস্য সালাহ উদ্দিন চৌধুরী সোহেল,    উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক এস.এম ছলিম উদ্দিন কোখন চৌধুরী, বিএনপি নেতা সাহেদুল আনোয়ারসহ আরও অনেকেই। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নিজেদের পেশাগত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

1

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

2

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

3

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

4

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

5

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

6

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

7

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

8

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

9

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

10

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভু

11

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

12

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

13

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

14

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

15

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

16

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

17

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

18

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

19

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

20