এ,এইচ,এম,আনারুজ্জামান
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সীমান্ত থেকে ২০ লক্ষাধিক টাকার ওষুধ ও শাড়ি জব্দ

সীমান্ত থেকে ২০ লক্ষাধিক টাকার ওষুধ ও শাড়ি জব্দ 
সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কুখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া, বাঁকাল ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে সোমবার (২৬ মে) দিনভর এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া সীমান্ত থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল চেয়ারম্যান বাড়ি বটতলা নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল বাঁকাল এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল গোবিন্দকাঠি নামক স্থান হতে ১১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী মোড় ও গেড়াখালী নামক স্থান হতে ২ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল বর্মিতলা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাঁদপুর নামক স্থান হতে ৩৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ২০ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

1

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

2

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

3

চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মেশিনবাহী ট্রলি উল্টে এক নির্মাণ শ

4

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

5

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

6

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

7

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

8

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

9

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

10

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

11

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

12

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

13

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

14

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

15

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

16

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

17

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

18

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

19

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

20