জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন পুরনে কাজ করতে চাই - রাশেদ খাঁন

আরিফুল ইসলাম ,ঝিনাইদহ জেলা প্রতিনিধি//


ফ্যাসিবাদ বিরোধী নেত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, সেই আপোষহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তার স্বপ্ন পুরনে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী রাশেদ খাঁন। রোববার বিকালে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, এ জেলা থেকে জুলাই আন্দোলনের শুরুতে প্রথমে আমি আটক হয়েছিলাম। তারেক রহমানে নেতৃত্বে আন্দোলন শুরু করেছিলাম। সেই গণ-আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা ব্যক্তিকে নয় দলকে ভালোবাসেন। তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই মিলে আসনটি তাকে উপহার দিতে চাই। তারেক রহমান দেশের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করেছেন। আমরা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। আপনারা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন আহবান করছি। আমি তারেক রহমানের নির্শেনা মেনে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। সবশেষে রাশেদ বলেন, আমাদের প্রিয় নেত্রী বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনায় মন খুলে দোয়া করতে চাই।  
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রায় ৫ সহাস্রাধিক নেতাকর্মী অংশ নেন। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী এ্যাড. এমএ মজিদ। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী রাশেদ খাঁন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আলমগীর হোসেন, জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর বিএনপি নেতা বাবুল আক্তার,জেলা যুবদলের সভাপতি রওনকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন ও কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মওলানা ভাসানী আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে চিরপ্র

1

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

2

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

3

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

4

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

5

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

6

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

7

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

8

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

9

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

10

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

11

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

12

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

13

দিনাজপুর পাঁচ আসনের ৯ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

14

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

15

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

16

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

17

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

18

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

20