জি,এম, নাজমুল আরিফ
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দুর্ধর্ষ চুরি, বাড়ির মালিকের লাইসেন্সকৃত বন্দুক ও কার্তুজ লুট

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামের আফসার উদ্দিন মোল্লার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে শনিবার (২৮ জুন) ভোর রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে।

চোরেরা বাড়ির বারান্দার গ্রিল ও ঘরের দরজার তালার হ্যাজবোল্ট কেটে ভিতরে ঢুকে বাড়ির মালিকের লাইসেন্সকৃত একনালা বন্দুক, বিশ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।

আফসার উদ্দিন মোল্লার ছেলে কলেজ শিক্ষক তৌহিদুর রহমান জানান, আমার ছোট ভাই ওহিদুর রহমানের মেয়ে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাইমা খাতুন সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। এই সুযোগে শনিবার ভোররাতে কোন এক সময় চোরেরা বাড়ির বারান্দার গ্রিল ও ঘরের দরজার হ্যাজবোল্ট কেটে ভেতরে ঢোকে। চোরেরা ঘরের আলমারিতে রক্ষিত আমার বাবার লাইসেন্সকৃত একনালা বন্দুক, বিশ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দিয়েছি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

1

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামী

3

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

4

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

5

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

6

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

7

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

8

নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

9

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

10

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

11

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

12

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

13

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

14

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

15

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

16

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

17

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

18

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

19

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

20