জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

গাজী হাবিব 
জাতীয় যুব শক্তি সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শাখার আহবায়ক এসএম আবু সাঈদের সভাপতিত্বে ও  জুলাইয়ে আহত আবু হাসানের সঞ্চালনায় অতিথি ছিলেন, এনসিপি সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান বুলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন, এনসিপি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্লাহ, সদস্য সিএম নাজমুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির মোঃ মুজাহিদুল ইসলাম, জাতীয় যুব শক্তি জেলা শাখার সদস্য সচিব মামুনুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এনসিপি বাংলাদেশে একটি সুসংগঠিত ও অগ্রগতিমুখী রাজনৈতিক শক্তি, যারা দেশের উন্নয়ন, গণতান্ত্রিক বিকাশ এবং জনগণের কল্যাণে কাজ করছে। তরুণ প্রজন্মকে সঠিক নেতৃত্ব ও রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ করতে জাতীয় যুব শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন- বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও নৈতিকতায় সক্ষম তরুণদের নেতৃত্ব ছাড়া দেশ এগোতে পারে না। তরুণদের হাতে দেশের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা, শক্তি ও সময়কে ইতিবাচক কাজে ব্যবহারের মধ্য দিয়েই আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে। জাতীয় যুব শক্তি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না; সমাজসেবা, মানবিক কার্যক্রম ও নেতৃত্ব প্রশিক্ষণেও বড় অবদান রাখবে। অবস্থানগত রাজনীতির পরিবর্তে মূল্যবোধ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক অংশগ্রহণ- এই তিনটি বিষয়কে সামনে রেখে যুব সমাজকে সংগঠিত করতে হবে। এনসিপি আগামী জাতীয় নির্বাচনে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

বক্তারা বলেন, সাতক্ষীরা জেলায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অচিরেই সকল উপজেলা ও ইউনিয়নে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে, যাতে গ্রাম পর্যায় পর্যন্ত দলীয় কার্যক্রম সুসংগঠিত হয়। তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক অসাম্য দূরীকরণ, মাদকবিরোধী আন্দোলন, পরিবেশ রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুব শক্তিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- জেলা সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল হোসেন, যুগ্ম সদস্য সচিব সাকিবুর রহমান, শাহরিয়ার আল মুজাহিদ, সাদিকুজ্জামান, মুনমুনসহ জাতীয় যুব শক্তির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।

এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

1

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

2

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

3

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

4

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

5

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

6

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

7

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

8

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

9

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

10

কাপাসিয়ায় ধানের শীষ নির্বাচিত হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দ

11

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

12

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

13

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

14

গাজীপুর শিমুলতলীর কুঠির শিল্প বাণিজ্য মেলায় আলোর ঝলকানি ও মা

15

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

16

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

17

প্রকৃতি–পরিবেশ–জীবন

18

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

19

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

20