জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিপর্যয়, বিশেষজ্ঞ দল আসছে

গাজী হাবিব।।
সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে শুরু হওয়া এ বিপর্যয়ে একযোগে শহর ও গ্রামীণ জনজীবনে অচলাবস্থা তৈরি হয়েছে। 

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় অবস্থিত ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের আর্থিক ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

ওজোপাডিকো সাতক্ষীরা শাখার নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন বলেন- ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। খুলনা থেকে বিশেষ টিম আসছে, তারা কাজ শুরু করলে বিকেলের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম প্রাথমিক ধারণা জানাতে গিয়ে বলেন, ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জেলার জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। শহরের ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক ও অফিস-আদালতের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 স্থানীয় প্রশাসন জানিয়েছে, মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত মানুষকে ধৈর্য ধরতে হবে। তবে হাসপাতালসহ জরুরি সেবার জন্য বিকল্প বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্

1

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

2

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

3

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

4

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

5

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

6

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

7

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

8

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

9

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

10

৮ নং হাবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ

11

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

12

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

13

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

14

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

15

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

16

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

17

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

18

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

19

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

20