জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিট পুলিশিং সমাবেশ

গাজী হাবিব, সাতক্ষীরা:

আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে- এমন স্লোগানে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় সাতক্ষীরা সদর থানার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান, নারী নির্যাতন, অশ্লীলতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক। তিনি বলেন, সাতক্ষীরায় কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালানকারী ও ভূমিদস্যু থাকতে পারবে না। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

সদর থানার এসআই তুফান দুলাল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ, ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও ইউপি সদস্য সাজ্জাদ আলী।

বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান ও ভূমিদস্যু নির্মূল করতে পুলিশের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া যে বা যারা এই ধরনের অপরাধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানার তদন্ত ওসি, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং ১১৫৯) সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক হারুনার রশিদ (১১৫৫), ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং ১৯৬৪) সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ভোমরা ইউনিয়ন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং ১৭২২) সভাপতি আব্দুস সাত্তার জুয়েল, ইউপি সদস্য আনছার আলী, ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ, এএসআই মফিজুর রহমান, কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও বুলবুলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

1

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

2

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

3

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

4

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

5

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

6

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

7

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

8

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

9

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

10

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

11

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

12

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

13

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

14

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

15

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

16

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

17

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

18

শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা

19

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

20