জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

  জহুরুল ইসলাম  


জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠন (প্রসাস)-এর প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিকতা ভিত্তিক নানা কর্মসূচির সমন্বয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়প্রাঙ্গণে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাটারা কলেজের প্রভাষক মোঃ নূরুল হূদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (ভারপ্রাপ্ত) ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাজাদী খানম। উদ্বোধনী বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও ভাটারা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান বলেন, "শিক্ষা ও স্বাস্থ্যসেবার সমন্বয় ছাড়া একটি সুস্থ ও সচেতন সমাজ গঠন সম্ভব নয়, আর প্রত্যয় সামাজিক সংগঠন সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে।"

অনুষ্ঠান চলাকালে একই সময়ে বিভিন্ন স্থানে একাধিক কার্যক্রম পরিচালিত হয়।একদিকে স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, সাধারণ রোগীর চিকিৎসা পরামর্শ, চোখের ছানি ও অন্যান্য সমস্যা সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এই কার্যক্রমে প্রায় চার শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।
একই সময়ে অপর অংশে প্রাথমিক এর সাতটি ও মাধ্যমিক এর ছয়টি সহ মোট তেরটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রটি মুখরিত ও প্রাণবন্ত হয়ে ওঠে।

 অন্যদিকে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও সবার জন্য উন্মুক্ত বিভিন্ন সেবা স্টল বসানো হয়। এ উপলক্ষে মোট ১১টি স্টল স্থাপন করা হয়। এর মধ্যে পিঠা উৎসবে অংশ নেওয়া ‘গল্পে স্বাদে পিঠা’ স্টলটি সেরা স্টল হিসেবে নির্বাচিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুইজন বিদায়ী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—সিনিয়র শিক্ষক আফ্রিজা আক্তার রত্না এবং অফিস সহকারী দিলওয়ারা বেগম। এ সময় বিদায়ী শিক্ষক আফ্রিজা আক্তার রত্নার বক্তব্যে উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরিশেষে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়াও ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শাখা ও কলেজ শাখার পাঁচজন শিক্ষার্থীকে এককালীন এক বছরের জন্য উপবৃত্তি প্রদান করা হয়।

 অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সাবলীলভাবে সঞ্চালনা করেন সাংবাদিক সিফাত। সমাপনী বক্তব্যে প্রত্যয় সামাজিক সংগঠনের সভাপতি রোকনুজ্জামান বলেন, "রাষ্ট্র যেখানে একা পৌছাতে পারে না সামাজিক সংগঠন সেখানে পৌছুতে রাষ্ট্রের সহায়ক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করে বলে মনে করে প্রত্যয় সামাজিক সংগঠন। ভবিষ্যতে আরও বেশি জন সম্পৃক্ততার মাধ্যে প্রত্যয় সামাজিক সংগঠন শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে যাবে ইনশাআল্লাহ।"

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

1

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

2

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

3

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

4

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীর মৃত্যু,আহত স্

5

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

6

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

7

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

8

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা

9

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

10

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

11

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

12

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

13

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

14

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

15

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

16

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

17

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

18

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

19

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

20