জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে দেড় কিঃমিঃ পাকা হলে দুঃখ ঘুচবে ২০ হাজার লোকের

মোহাম্মদ আলী মাস্টার।।


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গোনারা-দেওবাড়িয়া-নয়াহাটি সড়কের দেড় কিঃমিঃ কাঁচা অংশ পাকা হলে দুঃখ ঘুচবে ২ ইউনিয়নের ৪ গ্রামের ২০ হাজার লোকের।
সরাইল উপজেলার গোনারা-দেওবাড়িয়া-নয়াহাটি রাস্তাটি উপজেলা সদরের সাথে পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া,শাখাইতি ও চুন্টা ইউনিয়নের  তারাখলা,নয়াহাটি এই ৪ গ্রামের ২০ হাজার লোকের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির কাঙ্ক্ষিত  উন্নয়ন না হওয়ায় দূর্ভোগের শেষ হয়নি এলাকাবাসীর। পানিশ্বর ও চুন্টা ইউনিয়নের তারাখলা কমিউনিটি ক্লিনিক, দেওবাড়িয়া কমিউনিটি ক্লিনিক, দেওবাড়িয়া চক বাজার,   ৪টি অটোরাইস মিল, তারাখলা রউফশাহী হাফিজিয়া মাদ্রাসা, দেওবাড়িয়া রউফ শাহী মাদ্রাসা,  দেওবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু  ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। মেঘনাপাড়ের গ্রামগুলোর বাসিন্দাদের জন্য এই সড়কটির উন্নয়ন জরুরি  । এটির উন্নয়ন হলে ওই এলাকার লোকজনের ব্যবসার প্রসার ঘটবে,উন্নয়ন ঘটবে কৃষি পণ্য পরিবহন ব্যবস্থারও।
শাখাইতির বাসিন্দা মোঃ  উসমান চৌধুরী জানিয়েছেন দশ বছর  আগে এই সড়কে দুইবার মাটি ভরাট  ও খালের উপর সেতু নির্মান হয়েছিল।

দেওবাড়িয়া বাজার সংলগ্ন নিয়াজের বাড়ির প্রবাসী  মোঃ সফিক মিয়া বলেন,উপজেলা সদরের সাথে কম সময়ে যাতায়াতের রাস্তা হচ্ছে এটি। তিনি দুঃখ করে বলেন দীর্ঘ অপেক্ষার পর বছর দুয়েক আগে সড়কটির কিছু অংশ পাকা হলেও দেড় কিঃমিঃ এখনো কাঁচা রয়েছে। আর বৃষ্টি হলেই কাঁদা-পানিতে পিচ্ছিল পথে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয় পথচারীদের ও অটোরিকশা চালকদের।
সোহেল মাস্টার ইনকিলাবকে বলেন,বিদ্যমান কাঁচা সড়কে নারী-শিশু,বয়স্ক লোকজন, অসুস্থ, গর্ভবতী নারীদের চলাচল আরো ঝুঁকিপূর্ণ। যাতায়াত ব্যবস্থা বেহাল দশার কারণে  ৫/৬ বছর আগে গর্ভকালীন জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে  স্বর্ণালী আক্তার নামে এই গ্রামের এক গৃহবধূর  সময় মতো হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় মৃত্যুর ঘটনা ঘটে।  আমরা দ্রুততম সময়ে এই সড়কটির বাকি অংশ পাকাকরণের দাবি জানাই।
পানিশ্বর ইউ,পি সদস্য মোঃ ফরিদ মিয়া জানিয়েছেন সড়কের গোনারা হতে কাবিতারা আবু তাহের মাষ্টারের বাড়ি পর্যন্ত পাকা হলেও আরো দেড় কিলোমিটারের অধিক কাঁচা রয়েছে। কাঁচা অংশটি পাকা হলে ভোগান্তির শেষ হবে এলাকাবাসীর।

চুন্টা ইউনিয়ন পরিষদের সদস্য নতুনহাটির বাসিন্দা মোঃ শাহজাহান মিয়া বলেন উপজেলা সদরের সাথে অল্প সময়ে যোগাযোগের একমাত্র সড়ক এটি। অবশিষ্ট দেড় কিলোমিটার পাকা হলে ভোগান্তির শেষ হবে এলাকাবাসীর।

সরাইল এলজিইডির উপ সহকারি প্রকৌশলী আবদুর রহিম বলেন, সড়কটির  ১.৮৫ কিঃ মিঃ  পাকাকরণ হয়েছে আর ১.৬৫  কিঃমিঃ এখনো কাঁচা রয়েছে। কাঁচা অংশটুকু পাকাকরণের প্রস্তাবনা দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

1

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

2

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

3

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

4

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

5

পরিবেশ নীতিমালা না মানায় রূপগঞ্জে হাশেম ফুডসকে দুই লাখ টাকা

6

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

7

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

8

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

9

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

10

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

11

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

12

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

13

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

14

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

15

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

16

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

17

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

18

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

19

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

20