আব্দুল মতিন মুন্সি
প্রকাশঃ 10-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি কর্মচারীর পরকিয়ায় লন্ড-ভন্ড প্রবাসীর সংসার

বোয়ালমারীতে এক সরকারি কর্মচারীর পরকীয়ায় লন্ডভন্ড হয়ে গেছে প্রবাসীর সাজানো সংসার। ঐ প্রবাসীর দুই সন্তানের জননীকে পরকিয়ার ফাঁদে ফেলে বিয়ে করেছেন উপজেলার গুনবহা ইউনিয়ন তহশিল অফিসের কর্মচারী হাফিজুর রহমান হাফিজ। তিনি উপজেলার শেখর ইউনিয়নের শেখপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জানাযায়,বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামাড়গ্রাম নিবাসী মোঃ মোহসিন মোল্লা স্ত্রী-সন্তানের সুখের আশায় বেশ কয়েক বছর আগে সৌদি আরব পাড়ি জমান। বাড়িতে রেখে যান দুই সন্তান সহ  স্ত্রী লাবনী পারভীনকে। বিদেশ যাওয়ার পর সাংসারিক খরচ দেওয়ার পাশাপাশি আলাদা বাড়ি করার জন্য  স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমাতে থাকেন মহসিন। এভাবে ভালোই চলছিল মোহসীন-লাবনীর সংসার। কিন্তু প্রবাসী মোহসীনের জীবনে হঠাৎ কালো মেগ হয়ে দেখা দেয় তহশিল অফিসের কর্মচারী হাফিজুর।গুনবহা তহশিল অফিসে জমির খাজনা দিতে তার সঙ্গে পরিচয় হয় প্রবাসীর স্ত্রী লাবনীর। স্বামী প্রবাসে থাকায় লাবনীর উপর লোলুপ দৃষ্টি পড়ে অসাধু হাফিজুর রহমানের। সে নানান ছলাকলায় লাবনীর সঙ্গে  অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। একপর্যায়ে গত ১০ জুন সরকারি অফিস ফেলে লাবনীকে নিয়ে উধাও হয়ে যায় হাফিজ। এসময় স্বামীর গচ্ছিত সাড়ে সাত লক্ষ টাকা,নিজের গহনা-গাঁটি সব কিছু হাফিজুরে হাতে তুলে দেয় লাবনী। খবর শুনে প্রবাসী স্বামী মোহসীন মোল্লার মাথায় আকাশ ভেঙে পড়ে। দেশে থাকা ভায়রা মোঃ শাহাবুদ্দিন আহাম্মেদকে দিয়ে বোয়ালমারী থানায় হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি দরখাস্ত করান তিনি। কিন্তু তাতে খুব একটা সুফল মেলেনি। পুলিশ পরকীয়া জুটির সন্ধান পেলেও মহসিনের সংসারে ফিরতে নারাজ লাবনী। সে এখন দ্বিতীয় স্বামীর ঘরেই দিনগুজরান করছে বলে জানাগেছে। তবে অর্থ-স্বর্ণালংকার নেয়ার বিষয়টি অস্বীকার করছে পরকিয়া জুটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

1

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

2

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

3

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

4

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

5

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

6

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

7

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

8

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

9

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

10

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

11

পুলিশই জনতা, জনতাই পুলিশ

12

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

13

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

14

নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলা

15

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

16

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

17

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

18

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

19

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

20