মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি এম এম কলেজের শিক্ষার্থী সাফতির মৃত্যুতে শোকের ছায়

সরকারি মাইকেল মধুসূদন কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম সাফতি (১৭) গত ৯ জুন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে কলেজের শিক্ষক, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, সাফতির একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলমান ছিল। গত ৮ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুন তাঁর মৃত্যু হয়।
রোববার কলেজে অনুষ্ঠিত হয় একাদশ শ্রেণির আইসিটি বিষয়ের পরীক্ষা। নতুন বিজ্ঞান ভবনের ৪০১ নম্বর কক্ষে ছিল সাফতির নির্ধারিত আসন, কিন্তু পরীক্ষার্থীদের মাঝে খালি ছিল শুধুই তাঁর জায়গাটি—যা সকলকে স্মরণ করিয়ে দেয় তাঁর অনুপস্থিতির বেদনাময় বাস্তবতা।
 এদিন সকালেই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদের , শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন ও অনান্য শিক্ষকবৃন্দ সাফতির কবর যিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
 এছাড়া এদিন বাদ জোহর সরকারি এম এম কলেজের কেন্দ্রীয় মসজিদে সাফতির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, শুভাকাঙ্ক্ষী এবং মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
মৃত তানভীর ইসলাম সাফতি যশোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি শিক্ষক দম্পতি আবু সাঈদ ও আফরোজা ইয়াসমিনের জ্যেষ্ঠ সন্তান ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

1

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

2

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

3

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিত

4

ময়মনসিংহে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাকরি মেলা

5

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

6

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

7

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

8

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

9

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

12

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

13

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

14

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

15

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

16

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

17

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

18

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনকে কারাদণ্ড

19

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

20