জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরওয়ার জামাল নিজামের মনোনয়ন পরিবর্তন দাবিতে তৃণমূলের মশাল মিছিল

আনোয়ারা প্রতিনিধি :

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির দলীয় ঘোষিত সরওয়ার জামাল নিজামের প্রাথমিক মনোনয়ন পরিবর্তের দাবিতে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আন্দোলন সংগ্রামে জেল-জুলুম শিকার হওয়া তৃণমূলের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে এই মশাল মিছিল শুরু হয়। এসময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টানেল সংযোগ মোড়ে এসে বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভে সরওয়ার জামাল নিজামের ছবি সম্মিলিত পুত্তলিকা দাহ করা হয়। মিছিলে চট্টগ্রাম-১৩ আসনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ও স্বৈরাচার আওয়ামী লীগের জেল-জুলুমের শিকার হওয়া নেতাকর্মীদের পাশে ছিলেন না সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। সুসময়ে এসে তাঁকে মনোনয়ন দেওয়ায় হতবাক ও ক্ষুদ্ধ হন সংসদীয় আনোয়ারা কর্ণফুলীর তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণ। এতে তাঁর মনোনয়ন বাতিল করে দুঃসময়ে দলের হাল ধরা ও তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা ত্যাগী দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দলীয় হাইকমান্ডের কাছে দাবি জানান তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণ। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কারা নির্যাতিত ও ত্যাগী নেতা রফিক ডিলার, আবুল কাসেম, মোস্তাক আহমেদ, জামাল হোসেন, মুজিব, মো: শাহজাহান, জীবন, মোঃ মারুফ, মোঃ ইমন, আবু কালাম, মোঃ তারেক, এরশাদ, শফিউল, ইউচুপ, এরফানুর রশীদ, রুবেল, মোঃ  আবছার, হাসান, মহিউদ্দিন, তৌহিদ, নয়ন, মালেক, শামসুল, দস্তগীর ও হোসেনসহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

1

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

2

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

3

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

4

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যর রাষ্টীয় মর্যা

5

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

6

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

7

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

9

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

10

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

11

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে প্রধান শিক্ষকের স

14

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

15

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

16

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

17

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

18

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত

19

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

20