জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন খোরশেদ

শেখ আবদুল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি জানিয়েছেন, এটি দলের প্রাথমিক তালিকা। দল মনে করলে যেকোনো কারণে যেকোনো সংশোধনী আসতে পারে।

প্রকাশিত তালিকায় গুরুত্বপূর্ণ নেতা সম্ভাব্য প্রার্থীর তালিকায় স্থান পাননি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দুঃসময়ের ত্যাগী ও আপোষহীন বারবার কারানির্যাতিত একজন রাজনৈতিক ব্যক্তি-চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও  আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম । কিন্তু তার স্থলে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

স্কুল জীবন থেকে রাজনীতি শুরু করে খোরশেদুল আলম ধাপে ধাপে নিজের অবস্থান তৈরি করেছেন। নেতৃত্বের গুণাবলী এবং সাংগঠনিক দক্ষতায় তিনি ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে নেতৃত্ব দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও  আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে আমি স্বৈরাচার হাসিনা সরকার কর্তৃক মামলা-হামলার স্বীকার হয়।বিশেষ করে বিএনপির কেন্দ্রঘোষিত চূড়ান্ত আন্দোলনের সময় ঢাকা এবং চট্টগ্রামে বেশকিছু নেতাকর্মী গ্রেফতার হলে গ্রেফতারকৃত ও মামলা-হামলা, জেল-জুলুমের শিকার নেতাকর্মীদের জামিন ও জেলমুক্তির ব্যবস্থায় সোচ্ছার হই, এবং মুক্ত না করা পর্যন্ত নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের নিয়মিত খোঁজ খবর রেখে মানসিক শক্তি যোগাই ও সহায়তা করি।গণতন্ত্রের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে কেন্দ্রঘোষিত সকল কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে কর্মসূচিসমূহ সফল করতে সহযোগীতা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

1

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

2

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

3

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

4

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

5

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

6

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

7

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

8

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

9

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

10

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

11

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

12

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

13

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

14

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

15

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

16

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

17

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

18

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

19

ফুলবাড়িয়া কৃষকের ধান কেটে দিলেন ধানের শীষের মনোনীত প্রার্

20