জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শৈলকুপার ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ে, জেন্ডার এ্যান্ড ইনক্লুসিভ পেডাগোজি ( GIP) শীর্ষক আলোচনা

একে আজাদ।।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়নে অবস্থিত ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জেন্ডার এ্যান্ড ইনক্লুসিভ পেডাগোজি ( GIP) শীর্ষক আলোচনা। এই প্রজেক্ট কানাডিয়ান অর্থায়নে পরিচালিত হচ্ছে, যেখানে বিশ্বের ৫ টি দেশ অন্তর্ভুক্ত আছে। দেশগুলোর মধ্যে ভিয়েতনাম, ভুটান,নেপাল,পূর্ব তিমুর ও বাংলাদেশ উল্লেখযোগ্য। এই ৫টি দেশের মধ্যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর ডিপার্টমেন্ট প্রতিনিধিত্ব করছে। এবং বাংলাদেশের ২০ টি স্কুলে এই প্রজেক্টেটের আওতায় আছে। যেখানে জেন্ডার এ্যান্ড ইনক্লুসিভ প্যাডাগোজির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর ডিপার্টমেন্টের প্রফেসর ড. আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এসোসিয়েট  প্রফেসর ড.মোঃ আজাদুল ইসলাম, ইউনিয়নের সমাজসেবক মোঃ মহিউদ্দিন জোয়ার্দার, মোঃ আলিম বিশ্বাস, উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মোঃ রাজু আহম্মেদ, তিনি এই প্রজেক্টের উপর একাধিক বার প্রশিক্ষণ গ্রহণ করে এবং সকল শিক্ষকের ইন হাউজ প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ মকলেছুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ কামাল হোসেন জোয়ার্দার। অনুষ্ঠান সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত চলে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সভার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

1

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

2

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

3

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

4

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

5

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

6

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

7

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

8

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

9

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

10

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

11

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

12

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

13

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

14

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

15

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

16

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

17

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

18

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

19

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

20