জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

মোঃ শাহ্ আলম, শেরপুর
 

শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমাদের ভিশন—সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৬ সেপ্টেম্বর) শেরপুর সরকারি কলেজের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন, শেরপুর জেলা শাখার সভাপতি মো.আশরাফুজ্জামান মাসুম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো.মাশহারুল ইসলাম মিল্লাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।
প্রধান আলোচক ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় এইচ.আর.ডি সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল,শেরপুর-২ আসনের প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া,মাওলানা জাকারিয়া ও মো.আব্দুল বাতেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন।শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর কালকিনিতে দেড় কেজি গাঁজা সহ আটক

1

দরিদ্রদের মাংস গেল কার পাতে

2

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

3

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

4

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

5

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

6

বীরগঞ্জের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

7

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

8

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

10

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

11

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

12

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

13

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম

14

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

15

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

16

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

17

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

18

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

19

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

20