জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরে ছাত্রীকে পিটিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ


মোঃ শাহ্ আলম 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জরাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাবিহা (১১) কে বেত দিয়ে পিটিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরা বেগমের বিরুদ্ধে। বর্তমানে আহত শিশুটি ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত সাবিহা একই গ্রামের সফিকুল ইসলামের মেয়ে।


ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে।


আহত ছাত্রী সাবিহা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, শ্রেণি কার্যক্রম চলাকালে শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম ক্লাসে পাঠদান না করে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এসময় সাবিহা বিষয়টি প্রশ্ন করলে শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে তাকে বেত দিয়ে মারধর করেন। পরে চিৎকার করতে থাকলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।


ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, সাবিহার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত।


এ ঘটনায় শিক্ষার্থীর বাবা সফিকুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসারের বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।


এদিকে স্থানীয় অভিভাবক ও গ্রামবাসীরা অভিযোগ করে বলেন,


শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম প্রায়ই কান ধরে উঠবস করানো,


অশালীন ভাষায় গালিগালাজ,


বেত্রাঘাত,


এবং মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে শিক্ষার্থীদের নির্যাতন করেন।



একজন ছাত্রী জানান, তার মা শারীরিকভাবে কালো হওয়ায় শিক্ষিকা তাকে ক্লাসে অপমানজনক মন্তব্য করেন। এতে শিশুরা ভয় ও আতঙ্কে থাকে।


গ্রামবাসীরা আরও জানান, শিক্ষিকার আচরণের কারণে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। যেখানে পঞ্চম শ্রেণিতে অন্তত ২৫ জন শিক্ষার্থী থাকার কথা, সেখানে বর্তমানে উপস্থিত থাকে মাত্র ৫-৭ জন। অনেক অভিভাবক ইতোমধ্যে তাদের সন্তানদের মাদ্রাসা বা অন্যত্র ভর্তি করিয়ে নিচ্ছেন।


স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন,

"এভাবে নির্যাতন চলতে থাকলে আমাদের বাচ্চারা স্কুলমুখি হবে না। আমরা চাই, প্রয়োজনীয় তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।"


উপজেলা শিক্ষা অফিসার বলেন, অভিযোগটি লিখিতভাবে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

1

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

2

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

3

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

4

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

5

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

6

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

7

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

8

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

9

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

10

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

11

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

12

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

13

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দ

14

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

15

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

16

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

17

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

18

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

19

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

20