জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

নাজমুল হোসেন লাবলু 

মাদারীপুরের শিবচরে দশম শ্রেণির স্কুলছাত্রী সুমাইয়া আক্তারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে তার সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শত শত মানুষ অংশ নেন।

সোমবার বেলা ১২টার দিকে শিবচরের উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে চান্দেরচর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মানববন্ধনে সুমাইয়ার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ‘তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে আসে। তারা সুমাইয়াকে কুরুচিপূর্ণ, অপমানজনক কথা বলে। অপমানের সেই যন্ত্রণা সইতে না পেরে সুমাইয়া আত্মহত্যা করে। আমরা প্ররোচনাকারীদের সঠিক বিচার চাই।’

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে রিফাত উকিল, ইব্রাহিম মাদবর, নয়ন ও রিফাত মাদবর সুমাইয়ার বাড়িতে যায়। সেখানে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে অপমান করে। অপমান সহ্য করতে না পেরে সুমাইয়া ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

1

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

2

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

3

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

4

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

5

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

6

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

7

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

8

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

9

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

10

বেতন বন্ধে উত্তাল তারাকান্দি যমুনা সার কারখানা

11

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েক

12

শীতকালে হাতের চামড়া উঠে কেন

13

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

14

সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

15

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

16

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

17

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

18

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

19

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

20