জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে জাতীয়তাবাদী দল বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন মোল্লা
নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের শিবচরে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 


শনিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে দ্বিতীয়াখন্ড ইউনিয়ন বিএনপি'র আয়োজনে দ্বিতীয়াখন্ড উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।


শিবচর উপজেলা বিএনপি'র নেতা এবং শিবচর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ দাদন মোল্লার  সভাপতিত্বে এবং কাজী খোকনুজ্জামান এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। 

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছিল। আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি। গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই।হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। তিনি বলেন,২০০১ সালের পর থেকে বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি।দিনের ভোট রাতের মধ্যেই শেষ।


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র  যুগ্ম-আহ্বায়ক সোরহাব হাওলাদার,যুগ্ম-আহবায়ক মজিবুর রহমান,মাদারীপুর জেলা বিএনপি'র সদস্য আতিকুর রহমান, শিবচর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাজাহান সাজু মোল্লা, শিবচর উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান,শিবচর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন খান, শিবচর উপজেলা যুবদলের সাবেক সাধারণ-সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী,শিবচর উপজেলা বিএনপি'র নেতা বিশিষ্ট ব্যবসায়ী তাজউদ্দীন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

1

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

2

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

3

নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

4

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

5

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

6

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

7

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

8

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

9

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

10

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

11

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

12

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

13

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

14

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

15

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

16

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

17

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

18

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

19

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

20