জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

হাবিবুর রহমান সুমন 

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে নিজ ছেলের হাতে খুন হয়েছেন মতি মিয়া (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মতি মিয়ার ছেলে ফারুক মিয়া (২৭) পূর্বপরিকল্পনা অনুযায়ী রাতের ঘুমের সময় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

ঘাতক ফারুক মিয়া নিজেই পরে জানান, বিকেল থেকেই তিনি এই হত্যার পরিকল্পনা করেন এবং রাতে ঘুমন্ত অবস্থায় তা বাস্তবায়ন করেন।

খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং আসামিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জের ধরে ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই নৃশংস ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশই জনতা, জনতাই পুলিশ

1

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

2

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

3

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

4

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

5

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

6

০৪ জেলায় ঝড়ের আভাস

7

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

8

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

9

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

10

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

11

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

12

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

13

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

14

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

15

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

16

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

17

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

18

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

19

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

20