জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশংসা

মনির আহমদ আজাদ 

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও আলোড়ন সৃষ্টিকারী নারী শিক্ষা প্রতিষ্ঠান মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাননীয় বিদ্যালয় পরিদর্শক জনাব প্রফেসর মোঃ আবুল কাসেম মহোদয় আনুষ্ঠানিক পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসানগভর্নিং বডির সদস্য জনাব নাজমুল হকশিক্ষকমণ্ডলী ও গার্লস গাইড দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বিদ্যালয় পরিদর্শককে বরণ করে নেওয়া হয়।

পরিদর্শনের শুরুতে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষকমণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রফেসর মোঃ আবুল কাসেম শিক্ষার মানোন্নয়নশিক্ষার্থীদের শৃঙ্খলাপাঠদানের গুণগত মান বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে লেখাপড়াপ্রস্তুতি কৌশল ও এসএসসি পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করেন। এ সময় প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা দলগতভাবে ফুল দিয়ে পরিদর্শক মহোদয়কে আন্তরিকভাবে বরণ করে নেয়।

বিদ্যালয় পরিদর্শক শিক্ষার্থীদের শালীন আচার-আচরণপড়াশোনায় মনোযোগ এবং অত্র স্কুল এন্ড কলেজের নিরিবিলি ও সুবিশাল ক্যাম্পাসের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সামগ্রিকভাবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমপরিবেশ ও শৃঙ্খলা দেখে তিনি সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতেও মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের এ ধারাবাহিক সাফল্য ও কার্যক্রম বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

1

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

2

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

3

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

4

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

5

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

6

কুমিল্লার চান্দিনায় এলডিপি ও হাতাপাখার কর্মী সমর্থকদের মধ্যে

7

বদলগাছীর জাবারীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

8

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

9

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

10

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

11

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

12

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

13

সরাইল ও আশুগঞ্জে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী: এস এন তরুণ দে'

14

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

15

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

16

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

17

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

18

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

19

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

20