হামিদুল হক
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে কাদের মির্জার সহযোগী আটক

কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আজম পাশা চৌধুরী নোয়াখালীর বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরীকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। 
শনিবার (১৭ মে) সকালে যুক্তরাষ্ট্রের জেল থেকে ফেরত পাঠানোর পর তাকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করা হয়।
আজম পাশা চৌধুরী রুমেল কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভা ৬নং ওয়ার্ডের মৃত কামাল পাশা চৌধুরীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও ওই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে বলেন, সকালে ইমিগ্রেশন পুলিশ আজম পাশাকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাকে নেওয়ার জন্য নোয়াখালী কোম্পানীগঞ্জ থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে আজম পাশা চৌধুরী পলাতক ছিলেন। এরমধ্যে তিনি দুবাই ও মেক্সিকো হয়ে সীমান্ত পথে যুক্তরাষ্ট্রে ঢোকেন। সেখানে প্রায় তিনমাস জেলে থাকার পর শনিবার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, আজম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিতেন। উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত ছিলেন।
এ ছাড়া গত উপজেলা পরিষদের নির্বাচনে ওবায়দুল কাদের ও আবদুল কাদের মির্জা ক্ষমতাকে ব্যবহার করে আজম পাশা তার বড়ভাই গোলাম শরীফ চৌধুরী পিপুলকে জোরপূর্বক কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম  বলেন, খবর পেয়ে শিবিরের চার কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আজম পাশাকে আনার জন্য বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

1

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

2

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

3

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

4

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

5

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

6

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

7

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

8

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

9

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

10

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

11

সরাইল ও আশুগঞ্জে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী: এস এন তরুণ দে'

12

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

13

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

14

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

15

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

16

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

17

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

18

ধর্মপাশায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ পালিত

19

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

20