জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

সুমন আহমদ খান 
 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিন মঙ্গলবার (২ ডিসেম্বর) 
কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ২০টি মনোনয়নপত্র সংগ্রহ 
করেন প্রার্থীরা। বিষয়টি নিশ্চিত করেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক
 ড. নজরুল ইসলাম।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নথির তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সংসদের পদের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের পদের জন্য ২০০ টাকা ব্যাংকে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়ন জমার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী আইডি ও ডোপ টেস্টের রশিদ দাখিল বাধ্যতামূলক।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, এবারের শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ছয়টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীরাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে ছাত্রদের শাহপরান হলে ২,২২০; বিজয়-২৪ হলে ২,১৫৬ এবং সৈয়দ মুজতবা আলী হলে ১,৪২২ ভোটার রয়েছে। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১,৩৪৪; বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১,৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ভোটার সংখ্যা ৬৭৬।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

1

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

2

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

3

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

4

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

5

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

6

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

7

দেড়যুগ ধরে স্কুল মাঠে গরুর হাট বসায় নামেমাত্র চলে পাঠদান,ইউন

8

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

9

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

10

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

11

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

12

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

13

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

15

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

16

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

17

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

18

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

19

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

20