শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল আয়োজন করেন। শুক্রবার (৩০ মে) বিকেলে ভালুকা সরকারি কলেজ জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলটি আয়োজন করেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি জনাব মুহাম্মাদ রকিবুল হাসান খান রাসেল। তিনি দোয়া মাহফিল এর আলোচনা সভায় বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক। তাঁর অবদান জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাবো।”
এছাড়াও মাহফিলে উপস্থিত অন্য আলোচকেরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁর সাহসিকতা, দেশপ্রেম এবং নেতৃত্বগুণ আজও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।
উক্ত দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপায়ি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনা পরিচালনা করেন অত্র মসজিদের খতিব।
মন্তব্য করুন