আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৭ কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।
বুধবার (১৭ ডিসেম্ব) বিকাল ৪টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুন্নবী, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ্ আলম ও ১নং সদস্য মোঃ সাইয়ূম সিদ্দিকী।
মন্তব্য করুন