জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্লাস বর্জন


 রূপক মুখার্জি  

নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রাম, কলাগাছী, কাঞ্চনপুর জনতা মাধ্যমিক বিদ্যালয়ের (আরকেকে জনতা মাধ্যমিক বিদ্যালয়) এসএসসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করেছে ওই প্রতিষ্ঠানের  শিক্ষার্থী ও এলাকাবাসী। 

উদ্ভূত পরিস্থিতির প্রায় দু'ঘন্টা পর রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষকের বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করে ক্লাসে ফিরে যায়। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার আরকেকে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী (১৫) একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: বাবু মিয়ার বাড়িতে প্রাইভেট পড়তো। প্রায় দু'সপ্তাহ পূর্বে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়া শেষে অভিযুক্ত শিক্ষক মো: বাবু মিয়া কৌশলে ওই শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী সৃষ্ট ঘটনা তার অভিভাবককে অবহিত করে। 

শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনা এলাকায় চাউর হয়ে পড়লে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে  রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন কর্মসূচির ডাক দেয়। পরে শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে এলাকাবাসীও অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিদ্যালয়সহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান 
ঘটনাস্থল রায়গ্রামে পৌঁছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং  বিচারের আশ্বাস দিলে তারা পুনরায় ক্লাসে যোগদান করে। 

পরবর্তীতে লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার শাম্মী কায়সারের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন। গণমাধ্যমকর্মীদের কাছে  একই বক্তব্য উপস্থাপন  করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার। 


 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

1

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

2

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

3

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

4

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

5

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

6

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

7

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

8

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

9

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

10

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

11

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

12

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

13

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

14

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

15

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

16

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

17

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

18

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

19

বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা

20