জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত পুলিশ সদস্য

 মনির আহমদ আজাদ
লোহাগাড়ায় জুলাই শহীদ ইশমামের বড়ভাই মোহাম্মদ মুহিবের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী মিনহাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামিকে ধরতে গেলে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, গতো শনিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বটতলী এলাকায় মোহাম্মদ মুহিবের ওপর সন্ত্রাসী হামলা চালায় মিনহাজ ও তার সহযোগীরা। হামলায় মুহিব গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ অভিযানে নামে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়ার বড়হাতিয়ায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মিনহাজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় সে পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের এক সদস্য আহত হন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মিনহাজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর না ঘটে।  

 


 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে

1

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

2

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

3

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

4

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

5

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

6

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

7

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

8

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

9

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

10

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

12

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

13

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

14

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

15

লোহাগড়ায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগ

16

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

17

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

18

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

19

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

20