জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ ফেনসিডিলসহ আটক ২

মো:সিরাজুল ইসলাম পলাশ।।
লালমনিরহাটের হাতীবান্ধায় ১৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার বড়খাতা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আদিতমারী উপজেলার মদনপুর এলাকার স্বপন ইসলাম (১৯) এবং পীরগাছা উপজেলার আরজি চালানিয়া এলাকার সাইফুল ইসলাম (৩০)।

হাইওয়ে পুলিশ জানায়, পাটগ্রাম থেকে একটি পাথরবোঝাই ট্রাকে করে মাদকদ্রব্য হাতীবান্ধার দিকে আনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে রংপুর জোনের সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আবু তোরাব মোঃ গ্রেফতার করা হয়।  বড়খাতা রেলগেট এলাকায় রেজি: নং ঢাকা মেট্রো-ট-১৪-৮৮৬৮ ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে ১৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। 

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ  বলেন, সদ্য যোগদানকৃত রংপুর রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার আবু তোরাব মোঃ শামসুজ্জামান স্যারের দিকনির্দেশনায় হাতীবান্ধা হাইওয়ে থানার ওসির নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

1

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

2

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

3

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

4

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

5

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

6

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

7

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

8

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

9

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

10

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

11

বর্ষাকালে

12

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

13

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

14

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

15

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

17

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

18

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

19

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

20