জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


মোঃ জাকে উল্লাহ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের থানারোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল সরাইদহ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সার্ভিস রোড থেকে মূল মহাসড়কে ওঠার সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী কোচ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ জাহিদুল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, থানারোড এলাকায় আন্ডারপাস নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় সড়ক সংকীর্ণ হয়ে গেছে এবং যানবাহন চলাচলে তীব্র বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। ফলে প্রায়ই ওই স্থানে দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন," মোটরসাইকেল ও কোচের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। মহাসড়কে চলমান নির্মাণ কাজের কারণে কিছু জায়গায় ঝুঁকি তৈরি হয়েছে, তবে আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানাচ্ছি।"


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

1

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

2

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

3

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

4

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

5

কৃষিতে বিপ্লব

6

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

7

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

8

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

9

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

10

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

11

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

12

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

13

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

14

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

15

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

16

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

17

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

18

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

19

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

20