জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রামগঞ্জে জমি বিরোধে হামলা: জামায়াত নেতা নিহত, আটক দুই

রায়হান হোসেন।।

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (৩০) নামের ওয়ার্ড জামায়াত সভাপতি নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার ওই এলাকার বাসিন্দা এবং এক সন্তানের জনক। এ ঘটনায় তার মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) আহত হয়েছেন।
পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) কে আটক করেছে।
সানোয়ারের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে চাচা কামাল হোসেনের বিরোধ চলে আসছিল। দুপুরে সানোয়ার পুকুরঘাটে গেলে সেখানে তাকে মারধর করা হয়। পরে চিৎকার শুনে তিনি গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় কামাল হোসেন ও তার দুই ছেলে সানোয়ারের মা ও ভাইকেও পিটিয়ে আহত করে।
আহত হাসিনা বেগম হাসপাতালের শয্যা থেকে বলেন, “কথায় কথায় আমার দেবর কামাল হোসেন আমাদের উপর হামলা চালাতো। আজ প্রকাশ্যে শাবল দিয়ে মাথায় আঘাত করলে আমার ছেলে সানোয়ার ঘটনাস্থলেই মারা যায়।”
এ ঘটনার নিন্দা জানিয়ে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “এটি একটি পারিবারিক দ্বন্দ্বজনিত হত্যাকাণ্ড। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

1

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

2

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

3

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

4

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন

5

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

6

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

7

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

8

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

9

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

10

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

11

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

12

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

13

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

14

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

15

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

16

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

17

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

18

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

19

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

20