জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীনগরে বিনামূল্যে পুষ্টিচাল বিতরণ শুরু

মোঃ ফরহাদ হোসেন।।

নওগাঁর রাণীনগরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর পুষ্টি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে এই ভিডব্লিউবি। এই কর্মসূচির আওতায় প্রতিজন উপকারভোগী দুই বছর যাবত প্রতি মাসে ৩০কেজি করে ৬টি পুষ্টিগুন সমৃদ্ধ চাল পাবেন। 
  
এই চালে ভিটামিন-এ, ভিটামিন-বি৬, বি১২, ফলিক এসিড, আয়রন ও জিংক রয়েছে। দু:স্থ ও অসহায় মানুষের দৈনন্দিন জীবনে পুষ্টি পূরণে সরকার এই পুষ্টিগুন সমৃদ্ধ চাল বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশের দু:স্থ ও অসহায় মানুষের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে এই পুষ্টিগুন সমৃদ্ধ চাল গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে। রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২০৫২জন উপকারভোগী এই পুষ্টি চাল পাচ্ছেন। এর মধ্যে সদর ইউনিয়নে ৩০২জন ও অপর ৭টি ইউনিয়নে ২৫০জন করে উপকারভোগীরা বিনামূল্যে এই চাল পাচ্ছেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: শাহিনা আক্তার এই তথ্যগুলো নিশ্চিত করেছেন। 
বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই পুষ্টিচাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: শাহিনা আক্তার, ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, ট্যাগ কর্মকর্তাসহ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। 
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন সরকার বিনামূল্যে যে পুষ্টিগুন সমৃদ্ধ চাল বিতরণ করছে সেই চালের দাম বাজারে অনেক বেশি। যার কারণে দু:স্থ ও অসহায় মানুষদের এই চাল কিনে খাওয়া অনেক কষ্টসাধ্য। তাই সরকার সেই বিষয়টি বিবেচনা করে এই চাল উপহার হিসেবে প্রদান করছেন। যাদের বিরুদ্ধে এই চাল বাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া যাবে পরবর্তিতে তাদের এই সুবিধা আর প্রদান করা হবে না। তাই বেশি টাকার আশায় এই চাল বাজারে বিক্রি না করে পরিবারের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে নিয়মিত এই চালের ভাত খাওয়ার প্রতি অনুরোধ জানান। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

1

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

2

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

3

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর ম

4

নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

5

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

6

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

7

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

8

টুঙ্গিপাড়ায় অভিভাবক ও শিক্ষকের মধ্যে বাক-বিতন্ডার জেরে সড়

9

"দেশ গড়ার পরিকল্পনা" আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্ম

10

লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

11

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

12

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

13

সিরাজগন্জের কাজিপুরে কিশোর নিখোঁজ, দুই দিনে ও মেলেনি সন্ধান

14

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

15

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

16

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

17

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

18

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

19

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

20