জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুরে পুষ্টি ও কৃষি উদ্যোক্তা বিকাশে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস'

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে।
৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় শুরু হওয়া এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ, রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন,উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শাহনাজ পারভীন, উপজেলা আইসিটি অফিসার মোঃ জাহাজীর আলম

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।
অনুষ্ঠানে উপজেলার ৭০ জন কৃষক-কৃষাণী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

1

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

2

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

3

ত্রয়োদশ সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল

4

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

5

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

6

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

7

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

8

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম

9

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

10

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

11

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

12

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

13

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

14

ভাঙ্গুড়ায় সিসিডিবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

15

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

16

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

17

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

18

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

19

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

20