মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে রেলস্টেশন পুনঃনির্মাণ ও চালুর দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর বেলগাছি রেলওয়ে স্টেশন পুনঃনির্মাণ ও দ্রুত চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশন এলাকায় বেলগাছি সর্বস্তরের মানুষের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “বেলগাছি রেলস্টেশনটি রাজবাড়ী জেলার একটি ঐতিহাসিক স্টেশন। ১৮৭১ সালে স্থাপিত এ স্টেশনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এখানে কোনো স্টেশন মাস্টার বা রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী কর্মরত নেই। ফলে কোনো আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতি দেয় না। যে কয়টি লোকাল ট্রেন থামে, সেগুলোর সময়সূচি কেউ জানে না। যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এমনকি বসার মতো কোনো স্থানও নেই।”

এসময় বক্তারা অবিলম্বে বেলগাছি রেলস্টেশন আধুনিকায়ন, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত, স্টেশনে গেইটম্যান নিয়োগ, ওভারব্রিজ নির্মাণসহ আট দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন খানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, চন্দনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, স্থানীয় তরুণ সমাজকর্মী মাহাদী হাসান, তানজীদ ফাহিম, মো. আমীর সদর, আনিস আহম্মেদ, রাসেল রানা, মিনহাজ চৌধুরী, হাফিজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

1

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

2

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

3

কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জ

4

টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

5

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

6

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

7

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

8

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

9

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

10

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

11

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

12

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

13

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

14

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

15

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

16

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

17

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

18

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

19

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

20