মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মামলা প্রত্যাহার না করায় ডায়াগনস্টিক সেন্টার মালিককে পিটিয়ে আহত

রাজবাড়ীতে মামলা প্রত্যাহার না করায় সিদ্দিক শেখ (৪৫) নামে এক ডায়াগনস্টিক সেন্টার মালিককে প্রকাশ্যে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত।
আহত সিদ্দিক শেখ রাজবাড়ী পৌরসভার কাজীবাঁধা এলাকার আহম্মদ আলী শেখের ছেলে ও ‘আল রাজী ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ জুলাই) দুপুরে  দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে, ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে। আহত অবস্থায় প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত সিদ্দিক শেখ জানান, “প্রায় তিন মাস আগে স্থানীয় মাস্তান পলাশ আমার কাছে ব্যবসা করতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে। আমি তার বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করি। এরপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আজ (সোমবার) দুপুরে পলাশ, মানিক, কুটি, সায়েক মো. জিয়া সহ কয়েকজন এসে আমাকে রড ও হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারধর করে। আমাকে রাস্তায় ফেলে রেখে তারা পালিয়ে যায়।”
স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাওন দে সরকার বলেন, “রোগীকে হাসপাতালে আনার সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর মনে হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।”
ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মোল্ল্যা বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

1

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

2

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

3

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

4

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

5

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

6

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

7

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

8

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

9

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

10

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

11

হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিউমার্কেট এলাকায়

12

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

13

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

14

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

15

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

16

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

17

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

18

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

19

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

20