এস এম সিয়াম
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে যুবদল কর্তৃক হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সারাদেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম।
আজ শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।
বক্তারা বলেন, “দেশজুড়ে খুন, ধর্ষণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে একাধিক রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে। এসব অপরাধকে যারা রক্ষা করে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী। একই সঙ্গে দেখা যাচ্ছে, বিচার ব্যবস্থাও রাজনৈতিক প্রভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে।”
আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আলম মারুফ বলেন, "জুলাই অভ্যুত্থানের পরও দেশে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় কোনো মৌলিক সংস্কার হয়নি। ঢাবির তোফাজ্জল হত্যাকাণ্ড থেকে শুরু করে মিটফোর্ডের সাম্প্রতিক হত্যাকাণ্ড-সবই প্রমাণ করে এই ব্যবস্থার মৌলিক পরিবর্তন প্রয়োজন। না হলে আওয়ামী লীগের অনুপস্থিতিতেও অন্য রাজনৈতিক দলগুলো একই ধারার রাজনীতি বহন করবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

1

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

2

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

3

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

4

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

5

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

6

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

7

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

8

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

9

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

10

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

11

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

12

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

13

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

14

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

15

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

16

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

17

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

18

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

19

আমি গর্ভে ছিলাম

20