জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

আরিফ রব্বানী
ময়মনসিংহে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি আওতায় ভিক্ষুক পুর্ণবাসন  উপকরণ হিসাবে অটোরিকশা বিতরণ করা হয়েছে। 

সোমবার (১০নভেম্বর) সকালে সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে টান হাসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে পরানগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা  টান হাসাদিয়া এলাকার  ক্ষুদার্ত ভিক্ষুক হাছু মিয়ার হাতে চাবিসহ এই অটো রিক্সা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।  এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন,  সংশ্লিষ্ট  ওয়ার্ডের মেম্বার মোঃ রুবেল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 সুত্র জানিয়েছে-ময়মনসিংহের সদর উপজেলায় গৃহীত হয়েছে ভিক্ষাবৃত্তি মুক্ত মানবিক সমাজ গড়ার কার্যকর উদ্যোগ। “ভিক্ষাবৃত্তি ঘৃণা করি, ভিক্ষুক মুক্ত সমাজ গড়ি—ভিক্ষাবৃত্তি আর নয়, জীবন হোক কর্মময়” এই মানবিক স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম।

এই উদ্যোগের আওতায় ১০ নভেম্বর রবিবার  উপজেলার পরাণগঞ্জ ইউমিয়নের ৭নং ওয়ার্ডের হাসাদিয়া গ্রামের হাছু মিয়াকে একটি নতুন অটোরিকশা প্রদান করা হয়। এর আগেও গত 
১৩অক্টোবর সোমবার   সদর উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এই কার্যক্রমের আওতায় উপজেলার ঘাগড়াসহ বিভিন্ন ইউনিয়নের  ভিক্ষুকের হাতে অটোরিকশা ও দোকান বরাদ্দের মাধ্যমে ৫জন ভিক্ষুককে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়।

এই উদ্যোগের মূল উদ্দেশ্যসমূহ হলো:
১. সমাজ থেকে ভিক্ষাবৃত্তি নির্মূল করা।
২. ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা।
৩. তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পেশাভিত্তিক এককালীন অনুদান প্রদান।
৪. প্রচারের মাধ্যমে ভিক্ষাবৃত্তির কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা।
৫. অসুস্থ ভিক্ষুকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা।
৬. ভাসমান ও আশ্রয়হীন ব্যক্তিদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা।
৭. কর্মক্ষম ভিক্ষুকদের সমাজে উপযোগী কর্মক্ষম জনগোষ্ঠীতে পরিণত করা।
৮. শারীরিকভাবে অক্ষমদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ।

এই মানবিক কর্মসূচি শুধুমাত্র একক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের আত্মনির্ভর করে তোলার এক অনন্য প্রয়াস চলছে।

উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু  অটোরিকশা  ও দোকান বরাদ্দ প্রদানের ঘটনা নয়, বরং এটি একটি পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি সমাজকে ভিক্ষাবৃত্তিমুক্ত করতে এক বাস্তব পদক্ষেপ।উপজেলা নির্বাহী অফিসার পরে টান হাসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনসহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

1

ঝালকাঠিতে অসহায় শীতার্থদের মাঝে রোভার স্কাউটের কম্বল বিতরণ

2

রাতের আঁধারে লাশের কবর লুট: চুনতিতে এস্কাভাটর দিয়ে কবরস্থান

3

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

4

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

5

সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

6

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

7

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

8

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

9

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

10

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

11

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল

12

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

13

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

14

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

15

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

16

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

17

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

18

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

19

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

20