জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

আরিফ রব্বানী


সংস্কার বিহীন ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন  বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছেন ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি বুধবার (৭ জানুয়ারী ২০২৬) তারিখে সকাল ১১ঃ৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন  সাংবাদিক নেতবৃন্দ।

মঙ্গলবার ০৬ জানুয়ারী ২০২৬ তারিখ সন্ধ্যা ৬ ঘটিকায় ৪৭ কাঁচারী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহবায়ক আজগর হোসেন রবিন এর সভাপতিত্বে সদস্য সচিব শিবলী সাদিক খান এর সঞ্চালনায় আলোচনা করেন মুখ্য সংগঠক জহর লাল দে, মোঃ আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য এছাড়াও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ইউসুফ খান লিটন, আজাহারুল আলম, রোকসানা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন-তাসলিমা রত্মা, নিহার রঞ্জন কুন্ডু, এস.এম.কে মিজান, মোঃ আজাহারুল ইসলাম, আমিনুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, শিউলি রেখা, সেলিম সাজ্জাদ, জামাল উদ্দিন, এহতেশামুল আলম, ফয়েজ আল মামুন নেতৃবৃন্দ তাদের আলোচনায় গৃহীত সিদ্ধান্তে জানান যে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির দেড় শতাধিক অধিকার বঞ্চিত সাংবাদিক দীর্ঘ ৪/৫ বৎসর যাবত ‘প্রেসক্লাব ফর প্রেসম্যান’’ করার জন্য পেশার দায়বদ্ধতা, স্বচ্ছতা, পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য অধিকার মর্যাদা আদায়ের লক্ষ্যে সংবাদ প্রতিবেদন, আন্দোলন-সংগ্রাম, মানববন্ধন ও ঘেরাও কর্মসূচীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে যৌক্তিক দাবী-দাওয়া উল্লেখ করে স্বারকলিপি প্রদান করা হলেও অদ্যাবধি ময়মনসিংহ প্রেসক্লাবের জেলা প্রশাসক সভাপতির পদ থেকে অব্যাহতি না নিয়ে নানা সুবিধা গ্রহনের জন্য এই পদটি আখড়ে ধরে রেখেছেন। মাঝে মধ্যে সমঝোতার আলোচনা উত্থাপন করে পেশাদার সাংবাদিকদের অধিকার মর্যাদা হতে বঞ্চিত করছেন।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এর সুষ্ঠু সমধানের লক্ষ্যে ময়মনসিংহ প্রেসক্লাবের পেশাজীবী সংগঠনের পেশাদারিত্ব নিশ্চিত করতে সংস্কার কমিটি ইতিমধ্যে প্রেসক্লাবের নির্বাচনের পূর্বে পক্ষদ্বয়ের মধ্যে এডহক কমিটি গঠন, সাংবাদিকদের নামের তালিকা প্রণয়ন, খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও সম্মিলিতভাবে সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের মাধ্যমে গঠনতন্ত্রের অনুমোদন, ভোটার তালিকা নিশ্চিত করে নির্বাচন অনুষ্ঠানের ইতিমধ্যে দাবী করা হয়েছে। 

এ বিষয়ে গত ০২ জানুয়ারী ২০২৫ তারিখে প্রেসক্লাব অবরোদ্ধ করা হলে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব সেনাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে দাবী দাওয়া মেনে নেওয়ায় সমঝোতার আশ্বাস প্রদান করা হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। সেই লক্ষ্যে আগামীকাল মানববন্ধন থেকে পরবর্তী বৃহত্তর কর্মসূচী গ্রহণের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মরত সকল সাংবাদিকদের উক্ত মানববন্ধনে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

1

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

2

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

3

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

4

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

5

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

6

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

7

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

8

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

9

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

10

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

11

কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রচার অভিযান

12

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

13

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

14

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

15

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

16

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

17

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

18

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

19

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

20