জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘন পরিবেশে নতুন জীবনের সূচনা

জাহারুল ইসলাম জীবন,

উৎসবের আমেজ, চোখধাঁধানো আলোকসজ্জা আর খ্রিষ্টীয় ধর্মীয় রীতিনীতির মেলবন্ধনে মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা খ্রিষ্টান পল্লীতে সম্পন্ন হলো এক নান্দনিক বিবাহ অনুষ্ঠান। আজ শনিবার দুপুরে যুগিন্দা গ্রামের ব্যাথুমেল মণ্ডলের কন্যা মহুয়া মণ্ডল (মৌ) এবং মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের সুরান মণ্ডলের পুত্র রিপন মার্কাস মন্ডল এক পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ধর্মীয় গাম্ভীর্য ও মাঙ্গলিক অনুষ্ঠান:- আজ বেলা ১২টায় যুগিন্দা খ্রিষ্টান পল্লীর গির্জায় উপস্থিত সকল ভক্ত ও স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। গির্জার শ্রদ্ধেয় ফাদারের পরিচালনায় খ্রিষ্টান ধর্মীয় শাস্ত্রীয় বিধান মোতাবেক বিয়ের পবিত্র ‘উইটনেস’ বা সাক্ষী প্রদান এবং অঙ্গীকারনামা পাঠ করা হয়। পবিত্র মন্ত্রোচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে মহুয়া ও রিপন একে অপরের জীবনসঙ্গী হিসেবে স্বীকৃতি লাভ করেন।
আলোকসজ্জা ও রাজকীয় পরিবেশ:- বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো যুগিন্দা গ্রামে ছিল সাজ সাজ রব। নয়নাভিরাম তোরণ, জমকালো আলোকসজ্জা এবং আধুনিক সাজসজ্জায় অনুষ্ঠানস্থলটি যেন এক স্বর্গীয় রূপ ধারণ করেছিল। কনে পক্ষের আতিথেয়তা এবং বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ হয়েছেন আগত অতিথিরা। বরযাত্রী ও কনে পক্ষের স্বজনদের মিলনমেলায় অনুষ্ঠানটি এক আনন্দ উৎসবে পরিণত হয়।
গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি:- এই আনন্দঘন মুহূর্তে নবদম্পতিকে আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ এবং দুই পরিবারের নিকটাত্মীয় ও প্রতিবেশীরা। সামাজিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে এই আয়োজনে।
অভিভাবকের প্রতিক্রিয়া ও দোয়া প্রার্থনা:- কনের পিতা ব্যাথুমেল মণ্ডল (মঙ্গল) ও মাতা আগনেস মণ্ডল তাঁদের প্রিয় কন্যার নতুন জীবনের সূচনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমাদের কন্যা ও জামাতার আগামী দিনগুলো যেন সুখ, শান্তি ও মঙ্গলে পরিপূর্ণ থাকে। তারা যেন একে অপরের পরিপূরক হয়ে একটি সুন্দর জীবন অতিবাহিত করতে পারে, সেজন্য আমরা সকলের কাছে প্রাণভরে দোয়া ও শুভকামনা প্রার্থনা করছি।"
বর রিপন মার্কাস বান্ডলের পিতা সুরান মণ্ডল ও মাতা মাথা মণ্ডলও তাঁদের পুত্র ও পুত্রবধূর জন্য সকলের আশীবাদ কামনা করেছেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের ঐতিহ্যবাহী ও রাজকীয় ভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
বিয়ে শেষে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কনে মহুয়া মণ্ডলকে তাঁর শ্বশুরবাড়ি ভবের পাড়ার উদ্দেশ্যে বিদায় জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

1

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

2

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

3

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

4

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

5

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

6

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

7

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

8

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

9

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

10

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

11

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

12

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

13

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

14

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

15

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

16

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

17

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

18

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

19

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

20