জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

আলফাজ মামুন নুরী 

   শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজিত এ পরীক্ষায় ৪র্থ ও ৭ম শ্রেণির বিদ্যালয় শিক্ষার্থী এবং ৪র্থ ও ৭ম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উৎসাহ ও আগ্রহ নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয় এবং পুরো সময়জুড়ে কেন্দ্রে বিরাজ করে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। তারা সার্বিক ব্যবস্থাপনা, তদারকি ও শৃঙ্খলার প্রশংসা করেন এবং এমন উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত দেন।

উল্লেখ্য, এ মেধাবৃত্তি পরীক্ষা আবদুল হানান স্মৃতি ফাউন্ডেশন ও আবদুল হানান গণ-গ্রন্থাগারের উদ্যোগে পরিচালিত হয়। পরীক্ষার পৃষ্ঠপোষকতায় ছিলেন লায়ন নূরে হাবিব তসলিম। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আলতাফ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিল বদরখালী জেনারেল হাসপাতাল, বদরখালী, চকরিয়া, কক্সবাজার।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে।###


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

1

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

2

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

3

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

4

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

5

চকরিয়ায় নতুন হাওয়া

6

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

9

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

10

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

11

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

12

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

13

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

14

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

15

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

17

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

18

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

19

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

20