জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো. রাসেল মিয়া।।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হাতকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সাংগঠনিক তৎপরতাকে বেগবান করার লক্ষে বাঙ্গরা সদর ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ই সেপ্টেম্বর) বিকেলে বাঙ্গরা জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুল আজিজ এর সভাপতিতে ও বাঙ্গরা ইউনিয়ন যুবদলের সম্পাদক শফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঙ্গরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছির।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সিদ্দিকি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ  বাদশা, সদস্য সচিব জয়নাল মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাছান, সদস্য সচিব সুমন মাষ্টার।
এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি দুলাল মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,  গোলাম মোস্তাফা, নাঈম মিয়া, আবু বক্কর, মহিদ বেপারী, শেখ শফিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ। 
অনুষ্ঠানে বক্তারা নেতাকর্মীদেরকে মানুষের কাছে দেশনায়ক তারেক রহমানের ৩১দফা তুলে ধরে বিএনপির কর্ম পরিকল্পনা নিয়ে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

1

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

2

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

3

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

4

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

5

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

6

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

7

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

8

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

9

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

10

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

11

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

12

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

13

চকরিয়ায় নতুন হাওয়া

14

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

15

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

16

অবশেষে জনতার হাতে আটক আলম

17

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

18

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

19

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

20