জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইব্রাহিম বাদশা

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রামের মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় মীরসরাই কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খানসহ অন্যান্য উপজেলা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

1

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

2

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

3

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

4

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

5

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

6

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

7

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা.

8

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

9

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

10

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

11

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

12

পূবাইলের মাজুখানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

13

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

14

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

15

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

16

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

17

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

18

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

19

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

20