জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ আমজাদ হোসেন।।

মানিকগঞ্জের ঘিওর  উপজেলায় পহেলা ইউনিয়নের নলকুরিয়া গ্রামে গতকাল ৩০ জুলাই  সাত বছরের এক শিশু পুকুরে ডুবে  মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত আদনান ওই এলাকার শাজাহান মিয়ার ছেলে। 
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বৃষ্টির সময় আদনান বাড়ির সামনে একা একা ফুটবল খেলছিল।
খেলতে খেলতে হঠাৎ ফুটবলটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এরপর সে ফুটবল আনতে পুকুরে নামলে পানিতে ডুবে যায়। পরে দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবার ও প্রতিবেশীরা খোঁজ শুরু করেন। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে পুকুরে তার নিথর দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় পয়লা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরের পানিতে ভেসে ওঠার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা

1

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

2

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

3

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

4

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

5

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

6

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

7

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

8

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

9

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গ

10

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

11

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

12

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

13

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

14

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

15

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

16

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

17

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

18

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

19

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

20