জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে তালায় মতবিনিময় সভা, যোগ দিলেন হাবিবুর ইসলাম হাবিব

সানজিদুল হক।।

সাতক্ষীরার তালা উপজেলায় “শিক্ষার গুণগত মান উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) কুমিরা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলার ১৩টি কলেজের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মিসেস লুৎফর আরা জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী রেহেনা খানম, শিক্ষানুরাগী মিনাল কান্তি রায়, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম ও অধ্যাপক মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার পরিবারে অধিকাংশই শিক্ষক পেশায় নিয়োজিত। তাই নিজেকে আমি শিক্ষক পরিবারের সন্তান হিসেবে গর্ব করি। শিক্ষকরা একজন মোমবাতির মতো, যারা নিজে জ্বলে আলোকিত করেন ঘর থেকে ঘরে। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর, তারাই আমাদের গুরুজন। তাদের হাত ধরেই আমরা সুশিক্ষিত হয়েছি। তাই জীবনের সবক্ষেত্রে আমরা শিক্ষকদের সম্মান জানাবো এবং বিপদে-আপদে তাদের পাশে থাকবো।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক সুদৃঢ়করণ এবং আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

1

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

2

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

3

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

4

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

5

ফুলবাড়ীতে রেল লাইনের দু ধারে পরিত্যক্ত খেজুর গাছের রস থেকে

6

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

7

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

8

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

9

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

10

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

11

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

12

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

13

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

14

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

15

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

16

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

17

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

18

সংবাদ সংগ্রহে বাধা ও হামলা, আহত দুই সাংবাদিক

19

ফরিদপুরে যমুনা হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা ল

20