জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

সাব্বির হোসাইন আজিজ

 মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিকবার আলী শিকদার নামে এক কৃষকের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় ঘড়ের আসবাবপত্র ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় হামলাকারীরা। তাদের বাধা দিলে হামলায় দুইজন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। 
অভিযোগ ও পুলিশ সুত্রে জানাগেছে, পৌর এলাকার চরকাশিমপুর গ্রামের ইউসুফ আলী সরদারের ছেলে সিকবার শিকদার উত্তর কৃষ্ণনগর গ্রামের আনোয়ার খানের কাছ থেকে ২৭.৫০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর সিকবার শিকদার ওই জমিতে একটি টিনসেটের ঘড় তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। এই ঘর উত্তোলনের পর থেকেই  জমি বিক্রেতা আনোয়ার খানের ভাই মনির খান ও তার লোকজন মিলে ক্ষিপ্ত হয়ে শিকবার আলী শিকদারকে বিভিন্ন সময় প্রান নাশের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। এ ঘটনার প্রতিবাদ করলে মনির খান ও তার লোকজন মিলে সিকবার ও তার স্ত্রী রোকেয়া বেগমকে বেদম মারপিট চালায়। পরে তারা সিকবার শিকদারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনা ঘটায়। পরে সিকবার শিকদার ও তার স্ত্রী রোকেয়া বেগমকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় সিকবার শিকদারের স্বজন মোঃ মুরাদ সরদার বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আহত সিকবার জানান, বিনা কারনে আমার বাড়ি ঘড়ে আগুন দিয়ে ঘর থেকে ২০ হাজার টাকা এবং অনেক স্বর্নলংকার লুট করে নিয়ে গেছে মনির খান ও তার লোকজন। আমি মনির খানের বিচার চাই।
এবিষয় জানতে চাইলে মনির খান ঘটনা অস্বীকার করেন। 
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, অভিযোগ থানায় পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

1

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

2

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

3

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

4

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

5

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

6

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

7

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

8

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

9

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

10

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

11

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

12

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

13

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

14

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

15

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

16

আরও এক কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

17

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

18

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

19

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

20