জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বাথরুমে ফেলে দেওয়া সেই নবজাতক পেল বাবা-মা

সাব্বির হোসাইন আজিজ 
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বাথরুমের ভেতর থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেল বাবা-মা। ঠাই হয়েছে এক সিঙ্গাপুর প্রবাসীর ঘরে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে আদালত যাছাইবাছাই শেষে সাড়ে তিন লাখ টাকা বন্ডে নিঃসন্তান দম্পতি নাদিম ও সাদিয়ার হাতে তুলে দেওয়া হয় নবজাতকে। 

তবে শিশুটি দত্তক নিতে পেরে প্রবাসী বাবা ও মাও মহাখুশি।

জানা যায়, গত ২ ডিসেম্বর বিকেলে সাড়ে ৩টার দিকে শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে উপজেলা নির্বাহী অফিসার শিশুটির দ্বায়িত্ব নেন। এবং এবিষয়ে থানায় সাধারণ ডায়েরি করে সমাজসেবা অধিদফতর। এরইপেক্ষিতে শিশুটিকে দত্তক নিতে ভীড় করেন অনেকেই। নবজাতককে দত্তক নিতে মাদারীপুর শিশু আদালতে আবেদন পড়ে একে একে ৩৫টি। এ ঘটনায় সোমবার দিনব্যাপী চলে শুনানী। পরে যাছাইবাছাই শেষে সিঙ্গাপুর প্রবাসী নাদিম আকন ও সাদিয়া আক্তার দম্পতিকে দত্তক নেয়ার সিদ্ধান্ত দেন আদালতের বিচারক রিফাত মোল্লা। শিশুকে সাড়ে তিন লাখ টাকা বন্ডসহ ৫টি শর্তে দেয়া হয় তাদের। পরে মঙ্গলবার বিকেলে নতুন মা-বাবার হাতে তুলে দেয়া হয় শিশুটিকে। শহরের পাঠকাকান্দি এলাকায় বসবাস সাদিয়া আক্তার ও নাদিম আকন দম্পতির। নবজাতককে দত্তক নিতে পেরে খুশিতে আত্মহারা তারা। অন্যদিকে আদালতের সিদ্ধান্ত দুই মাস পর পর শিশুটির শারিরিক অবস্থার খোঁজখবর নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন সমাজসেবা অধিদফতর।

শিশুকে দত্তক নেয়া সিঙ্গাপুর প্রবাসী নাদিম আকন বলেন, আমি শিশুটিকে দত্তক নেয়ার জন্য সিঙ্গাপুর থেকে ছুটে এসেছি। আমি মেয়েটিকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলবো। সাদিয়া আক্তার বলেন, এই শিশুটি এখন থেকে আমাদের সন্তান। মায়ের আদর দিয়ে ওকে মানুষ করবো। কোন কষ্ট-দুঃখ হতে দিবো না। সুখেশান্তিতে আমাদের পরিবারে থাকবে সে।

মাদারীপুর সমাজসেবা অধিদফতরের অফিসার শেখ নাহিয়ান ওয়াহিদ জানান, আদালত যোগ্য মনে করে নাদিম ও সাদিয়া দম্পতির কাছে শিশুটিকে দত্তক দিয়েছেন। শিশুটির খোঁজখবর নিয়ে দুই মাস পর পর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন। সমাজসেবা অধিদফতর এ বিষয়ে নিয়মিত তদারকি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

1

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

2

বর্ষাকালে

3

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

4

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

5

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

6

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

7

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

8

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

9

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

10

বিচার বিভাগীয় সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

11

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

12

ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

13

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

14

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

15

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

16

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

17

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

18

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

19

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

20